পিরোজপুরে ২ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

পিরোজপু‌রের না‌জিরপুর উপজেলায় দুই রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সন্ধ‌্যায় না‌জিরপুর-ঢাকা মহাসড়‌কের চিথ‌লিয়া এলাকা থে‌কে তাদের গ্রেপ্তার করা হয়। 

প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর জেলার অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান। 

গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজারের উখিয়া উপজেলার জি-ক্যাম্প ১৪ ট্যাংকখালী হাকিম পাড়া এলাকার আনোয়ার আলীর ছেলে রোহিঙ্গা মনির আলম (৪০) এবং একই ক‌্যা‌ম্পের মো. শ‌ফিক (২১) জাহিদ হোসেনের ছেলে। 

প্রেস ব্রিফিং অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান ব‌লেন, ‘তারা কি উদ্দেশ্যে আসছে বা কারা এনেছে সে বিষয় এখনও নি‌শ্চিত করা যা‌চ্ছে না  ত‌বে খতিয়ে দেখা হচ্ছে কা‌দের মাধ‌্যমে এখা‌নে এসে‌ছে এবং কেন আস‌ছে।’

অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপারেশন মুকিত হাসান খান জানান, নাজিরপুর থেকে আটককৃত ২ যুবককে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।