সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর

৬ দিনেও নজরুলের পরিবারের সঙ্গে যোগাযোগ করেনি কেউ

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পিএম

সৌদি  আরবে বাংলাদেশি যুবক নজরুল ইসলামের মৃত্যুদণ্ড কার্যকরের ছয়দিন পরও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেনি কেউ। ছেলের লাশ পাবেন কিনা তাও বুঝতে পারছে না পরিবার। 

মঙ্গলবার নজরুলের বাবা আবদুল বাছির জানান, বাংলাদেশ বা সৌদি সরকারের কাছ থেকে কোনো খোঁজখবর পাননি। ছেলের মরদেহ কোথায় আছে; দেশে পাঠানো হবে কিনা । সে বিষয়েও কিছু জানা নেই তার। 

পরিবার জানায়, সৌদিতে ৩ বছর ৩ মাস জেলে বন্দি ছিলেন নজরুল। এই সময়ে এক জেল থেকে আরেক জেলে পাঠানো হয় তাকে। তার বাবা শুনেছেন জেল পরিবর্তনে সাজা লাঘব হয়। সে কারণে আশায় ছিলেন আবার জেল পরিবর্তনে তৃতীয় জেলে গেলে সজরুল বেরিয়ে আসতে পারবে। 

আবদুল বাছির বলেন, ‘আমি আশাবাদী ছিলাম কিছু একটা অইবো। আজকে অইবো, না কালকে অইবো– এই আশায় বইয়া রইছি। হেই দেশের কথা অইলো জেলখানা পাল্টাইলে বিচার হালকা হয়। দ্বিতীয়টার পর তৃতীয়টা থেকে বের হয়ে আইবো।’ 

কেন জেলে গেছে, কী তার অপরাধ এসব বিষয়ে নজরুল তার বাবা-মাকে কিছুই জানাতে পারেনি। সে নিজেও এ ব্যাপারে কিছুই জানতো না বলে পরিবারকে জানিয়েছিল। 

মসজিদ কম্পাউন্ডে বাংলাদেশি আরেক তরুণীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার অভিযোগে গত ১৪ অক্টোবর নজরুলের শিরশ্ছেদ করা হয়। সেসময় একই অভিযোগে আদালতের রায়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এক তরুণীরও। তবে ওই তরুণীর বিস্তারিত পরিচায় জানা যায়নি।

নজরুলের মৃত্যুর খবর শুনে হার্ট এ্যাটাক করে তাৎক্ষনিক মৃত্যুর কোলে ঢলে পড়েন ফুফু আবেদা বেগম। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা গ্রহণ করতে হয় নজরুলের বাবা-মাকে। 

ব্রাহ্মণবাড়িয়া সদরের সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের আবদুল বাছিরের  ছেলে নজরুল ইসলাম (২৫)। বাছিরের আরো এক ছেলে এবং ২ মেয়ে রয়েছে। 

সংসারের হাল ধরবে বলে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে ভর্তি হওয়ার পরই বিদেশ পাঠানো হয় নজরুলকে। ২০২২ সালের ১০ নভেম্বর সৌদি আরবে পাড়ি জমায় সে । আত্মীয়-স্বজনের কাছ থেকে ৬/৭ লাখ টাকা ধার করে বিদেশ পাঠানো হয় তাকে। সেখানে পরিচ্ছন্নতা কর্মীর কাজে যোগ দিয়েছিল। যাওয়ার ৬ মাসে দেড় লাখ টাকা পাঠিয়েছিল। 

ছয় মাসের মাথায় পরিবারের লোকজন জানতে পারে নজরুল জেলে আছেন। জেলে থাকাকালীন মাঝেমধ্যে ফোন করে পরিবারের সঙ্গে কথা বলেতেন তিনি। সর্বশেষ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৩ দিন আগে ফোন দিয়ে বাবা-মা'র সঙ্গে কথা বলে। তখনো তিনি কিছুই জানাতে পারেননি জেলে থাকার বিষয়ে। 

নজরুলের বাবা আবদুল বাছির বলেন, ‘সৌদি আরবের আল মাজাল কোম্পানিতে চাকরি ছিলে নজরুলের। মক্কা হেরেম শরীফের মধ্যে ডিউটি ছিল। ৬ মাসের মাথায় হঠাৎ হের কোন খবর নাই। ফোনও নাই। নাই নাই বলতে একমাসের মতো গেছেগা। হঠাৎ করে একদিন জেলখানা থেকে ফোন দিছে। জিজ্ঞেস করি– কই আছ বাপ তুমি। বলে– আমি জেলে আছি। কীজন্য আমি নিজেও কইতে পারি না। আজও পর্যন্ত কি কেইসে ঢুকছে, কি করছে আমি জানতে পারি নাই। এই করতে করতে ৩ বছর ৩ মাস গেছে। যাওয়ার পর গত বুধবার দেহি নিউজটা আইছে।’ 

আবদুল বাছির আরও বলেন, তার ছেলে বিবাহিত ছিল না। কলেজে ভর্তি হওয়ার পর বিদেশ পাঠানো হয়। 

মেয়ে সংক্রান্ত ঘটনার বিষয়ে জানতে চাইলে নজরুলের বাবা বলেন, ‘এ সম্পর্কে আমার কিছুই জানা নাই। লাস্টের দিন ফোন আইছে– এও কিছু বলেনি। সে গেছে সংসারের হাল ধরতে, কুকর্ম করতে যায়নি। অল্প বয়স। বিয়েশাদী করবে কেমনে?’
 
বাংলাদেশ দুতবাস থেকে জেলে থাকার ৩ বছরেও তার ছেলের খোঁজখবর না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করে আবদুল বাছির বলেন, ‘ছেলে গেছেগা, আর কোনো চাওয়া নাই।’  

মা রহিমা বেগম বলেন, ‘সংসারের বড় ছেলে, সংসারের হাল ধরার জন্যই বিদেশ গেছিল। হঠাৎ একদিন ফোন করে কান্নাকাটি করছে। মা আমি জেলে আছি। আমি নিজেও বলতে পারি না আমার কি হইছে। ৩ বছর ৩ মাস জেলে থাকার সময় আমার কাছে একটু একটু ফোন দিত। গত রবিবারও (১১অক্টোবর) ফোন দিছিলে। এই ফোন যে আমার ছেলের শেষ ফোন তা বুঝতে পারিনি। আমার অনেক কষ্ট।’  

রহিমা বেগম আরও বলেন, ‘আমরা মনে করেছি যেহেতু তিন বছরের বেশি সময় হয়ে গেছে, হয়তো পাঁচ বছর হলে আমার ছেলেকে দেশে পাঠিয়ে দিবে। আমি শেষবারের মতো আমার ছেলেকে দেখতে চাই, একবার ওর লাশটা ছুঁয়ে দেখতে চাই। সরকারের কাছে আমাদের দাবি যেন আমার ছেলের লাশটা ফিরিয়ে আনে, আমাদের যেন সহযোগিতা করে।’

এদিকে, নজরুলের মৃত্যুদণ্ড কার্যকরের খবরে হৃদরোগে আক্রান্ত হয়ে গত ১৪ অক্টোবর রাতে মারা গেছেন তার ফুফু আবেদা বেগম। 
নজরুলের মৃত্যুদণ্ড এবং আবেদা বেগমের মৃত্যুতে বিরামপুর গ্রামে শোকের আবহ। সৌদিতে বাংলাদেশ দূতাবাসের ভূমিকায় ক্ষুব্দ গ্রামের মানুষ।  

নজরুলের সহপাঠী মো. মাহফুজ বলেন, ‘জেলখানা থেকে আমাকে ফোন করেছিল নজরুল। সে ষড়যন্ত্রের শিকার হয়েছে। ঘটনাস্থলে নজরুল উপস্থিত থাকলেও ঘটনার সঙ্গে সে জড়িত ছিল না। তাকে ফাঁসানো হয়েছে। তাছাড়া ভাষাগত জটিলতার কারণেও সে নির্দোষ তা প্রমাণ করতে পারেনি।’

নজরুলের প্রতিবেশী ও সৌদি প্রবাসী মো. আনোয়ার বলেন, ‘বাংলাদেশি বলেই সৌদি সরকার এ কাজটা করতে পেরেছে। যদি আমেরিকা বা ভারতীয় অথবা অন্য কোনো শক্তিশালী দেশের নাগরিক হতো- তাহলে হয়তো মৃত্যুদণ্ড দেওয়ার আগে বহুবার চিন্তা করত।’

বিরামপুর গ্রামের ইয়াছিন মিয়া বলেন, ‘আমার ছেলের সাথে পড়াশুনা করতে নজরুল। ৫ ওয়াক্ত নামাজ পড়ত। এই ছেলেকে দিয়ে এমন কাজ হবে এটা আমরা মনকে বুঝাইতে পারি না। ফাঁসি হয়েছে শুনে আমার শরীর কাপতে শুরু করে। সহ্য করতে পারছি না।’ 

একই গ্রামের বাসিন্দা মাওলানা নিয়াজুল করিম বলেন, ‘এ ঘটনায় বাংলাদেশ দূতাবাসের অবহেলা আছে। ৩ বছরের ওপরে সে ঝামেলায় আক্রান্ত। এখন পর্যন্ত ছেলের পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। অপরাধী হয়ে থাকলে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হতো। মৃত্যুদণ্ড কার্যকরের আগে পরিবারের সাথে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। এগুলো দূতাবাসের অবহেলার কারণে হয়নি।’ 

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক আবুসাঈদ বলেন, ‘যে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে তাদের একজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া এটি জানতে পেরেছি। তবে এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে আমাদেরকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। পরিবারের পক্ষ থেকেও কোনো আবেদন করা হয়নি। নিয়মানুযায়ী লাশ দেশে আসলে বাড়িতে আনার ব্যাপারে প্রশাসন সহযোগিতা করবে।’

পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় কালিগঙ্গা নদীতে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহনের কারণে একটি ট্রলার ডুবে গেছে। সোমবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা...
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা লক্ষ্মীপুরে অনেকটাই অকার্যকর। অভিযোগ আছে, নৌ-পুলিশকে টাকা দিয়ে নদীতে মাছ ধরা অব্যাহত রেখেছে জেলে ও ব্যবসায়ীদের অসাধু চক্র। নিষেধাজ্ঞা কার্যকর না হলে ইলিশ রক্ষার...
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেছেন, ‘এটা বাংলাদেশে আমার প্রথম দুর্গাপূজা। আমি এমন কোথাও যেতে চেয়েছিলাম যেখানে আগে কোনো রাষ্ট্রদূত যাননি।’
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল অংশ না নিলেও কোনো আইনি বা রাজনৈতিক জটিলতা তৈরি হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক অসন্তোষে ফ্রান্স-ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে বাড়ছে অস্থিরতা। পোশাক শিল্প মালিকরা বলছেন, এ অবস্থা দীর্ঘায়িত হলে চাপে পড়তে পারে দেশের রপ্তানি খাত। অন্যদিকে,...
নভেম্বরে চীনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হতে পারে। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন এপেক সম্মেলনের...
ছুটির দিনগুলোতে দেশের পর্যটন কেন্দ্রগুলো মুখর হয়ে উঠলেও হোটেল-রিসোর্টের অগ্নিনিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের শঙ্কা। বান্দরবান ও কুয়াকাটার অসংখ্য হোটেল-মোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা না...
লোডিং...

এলাকার খবর