অসাম্প্রদায়িক দেশ গড়ার আহ্বান জানিয়ে ভোলায় মুক্তিযোদ্ধাদের শোভাযাত্রা

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে বিজয়ী করতে ৪ দফা দাবি নিয়ে ভোটারদের সচেতনতার জন্য ভোলায় ট্রাক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদে এই ট্রাক শেভাযাত্রার আয়োজন করে। শোভা যাত্রাটি জেলা সদর, দৌলতখান, বোরহানউদ্দিন, লালমোহন, তজুমউদ্দিন ও চরফ্যাশন উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করে।

এ সময় অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ভোট দেওয়ার আহ্বান জানান মুক্তিযোদ্ধারা। 

শোভা যাত্রায় মুক্তিযোদ্ধা সংসদ ভোলা জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক মাহফুজুর রহমান, মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান, আবু হোসেন, মাহফুজার রহমানসহ মুক্তিযোদ্ধা সন্তানেরা অংশ নেন।