চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহ্ মাহমুদপুর ইউনিয়নের লোধেরগাঁও গ্রাম থেকে সোনিয়া আক্তার (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় আজ রোববার দুপুরে সোনিয়ার স্বামী মাহবুব হোসেন মল্লিক ও শ্বশুর অহিদ মল্লিককে গ্রেপ্তার করা হয়।
গৃহবধু সোনিয়ার পরিবারের দাবি, সোনিয়াকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। এর আগে চাঁদপুর সহকারী জজ ও পারিবারিক আদালতে বিভিন্ন খাত ও যৌতুক বাবদ ৭ লাখ ৮০ হাজার টাকা ফেরত চেয়ে স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন সোনিয়া। পরে এ নিয়ে এলাকায় শালিসী বৈঠক হয়। সোনিয়ার বাবার বাড়ি ও স্বামীর বাড়ি একই গ্রামে। দুই বছর আগে তাঁদের বিয়ে হয়।
চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. কুদ্দুছ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। এ বিষয়ে আদলতে একটি মামলা চলমান। আত্মহত্যা প্ররোচণার মামলায় স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করা হয়েছে। গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।