আজ মঙ্গলবার বিকেলে কুমিল্লা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাহাবুবুর রমানের আদালতে নিহত শাহাব উদ্দিনের বাবা মাওলানা জয়নাল আবেদীন হাজির হয়ে মামলাটি দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী এবং কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন।
বাকী আসামিরা হলেন- তৎকালীন চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মাহফুজ, উপপরিদর্শক (এসআই) নূরুজ্জামান হাওলাদার, উপপরিদর্শক (এসআই) ইব্রাহীম, তৎকালীন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) শাহ কামাল, মো. শহিদ, কনস্টেবল মু. নূর হোসেন, মহসিন মিয়া, আবু নাছের, শশাংক চাকমা, তৎকালীন কুমিল্লা জেলা পুলিশের এস.এ.এফ শাখার সদস্য মু.শরিফুল ইসলাম, মো. মোতাহের হোসেন ও আনসার সদস্য মুরাদ হোসেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি বিকেল ৫টায় চৌদ্দগ্রাম পৌরসভার চান্দিশকরার তার বাড়ি থেকে সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। পরদিন ৬ ফেব্রুয়ারি ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন উপজেলার সামুকশার এলাকায় তাঁকে গুলি করে হত্যার পর সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়।
পিপি অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম বলেন, তৎকালীন ছাত্রশিবির সভাপতি শাহাব উদ্দিন পাটোয়ারীকে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রেখে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার বাবা জয়নাল আবেদীন বাদী হয়ে মামলা দায়ের করলে বিচারক মো. মাহাবুবুর রহমান মামলাটি গ্রহণ করেন এবং বুধবার (২৩ এপ্রিল) আদেশের দিন ধার্য করেন।