চট্টগ্রামের বাহির সিগন্যাল এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পাঁচ পুলিশসহ বেশকয়েকজন আহত হয়েছেন। আজ বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আরিফ।
পুলিশ কর্মকর্তা মো. আরিফ আরও জানান, প্রায় আধাঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে পাঁচ পুলিশসহ বেশকয়েকজন আহত হয়েছেন। জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।