বরগুনায় সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের

বরগুনার আমতলীতে নির্মাণাধীন একটি ভবনের বন্ধ সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের দাবি, ট্যাংকের ভেতরে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে।

আপডেট : ০৩ জুন ২০২৬, ০২:৫৬ পিএম

বরগুনার আমতলীতে নির্মাণাধীন একটি ভবনের বন্ধ সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের দাবি, ট্যাংকের ভেতরে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকালে আমতলী একে স্কুলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন–উপজেলার হলদিয়া গ্রামের মো. জাহিদুল হাওলাদার এবং বেতমোরা গ্রামের মো. জাফর হাওলাদার।

বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. হানিফ। 

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মো. ইউসুফ আলী নতুন একটি পাকা ভবন নির্মাণ করছিলেন। ভবনের সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিক জাহিদুল হাওলাদার ট্যাংকের ভেতরে নামেন। কিছুক্ষণ পর তিনি চিৎকার দিলে তাকে উদ্ধার করতে জাফর হাওলাদারও নিচে নামেন। পরে দুজনই অচেতন হয়ে পড়েন।

তিনি আরও জানান, খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার উদ্ধার অভিযান চালিয়ে তাদের মরদেহ বাইরে নিয়ে আসেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা কার্বন মনোক্সাইড ও ফসজিন গ্যাসের বিষক্রিয়ায় শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
নারায়ণগঞ্জের কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর