নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বসুরহাট পৌরসভার হাসপাতাল সড়ক এলাকার নাহার টাওয়ারে এ ঘটনা হয়।
নিহত মো. আলাউদ্দিন (৩৭) জেলার কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের গাজীরবাগ গ্রামের মোহাম্মদ উল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকাল সাড়ে ৯টার দিকে নির্মাণ শ্রমিক আলাউদ্দিন বসুরহাটেন হাসপাতাল সড়ক এলাকায় নাহার টাওয়ারের পঞ্চম তলার গাঁথুনির কাজ করছিলেন। তিনি দুপুর ১২টার দিকে হঠাৎ অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
কোম্পানীগঞ্জ থানার উপ–পরিদর্শক (এসআই) মো. আবু কাউছার বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।’