চট্টগ্রামে আগুনে পুড়ে গেছে প্লাস্টিকের গুদাম

চট্টগ্রামের বাকলিয়া কল্পলোক আবাসিক এলাকায় আগুনে পুড়ে গেছে একটি পুরোনো প্লাস্টিকের গুদাম। আজ শনিবার বিকেল সোয়া ৫টার দিকে লাগা এই আগুন পরে দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। 

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল মান্নান জানান, বিকেল সোয়া ৫টার দিকে সেমিপাকা গুদামটিতে আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে পুরো স্থাপনায় ধোঁয়ায় আচ্ছন্ন হয় পুরো এলাকা। গুদামটিতে বিভিন্ন ব্যবহৃত প্লাস্টিক ও ঝুট কাপড় ছিল। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থল গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। 

আবদুল মান্নান আরও জানান, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি নিয়ে এখনো জানা যায়নি। সন্ধ্যা ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।