ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ১১ আনসার সদস্য আহত

ব্রাহ্মণবাড়িয়া সদরে রোববার এক সড়ক দুর্ঘটনায় ১১ আনসার সদস্য আহত হয়েছে। সকাল সাড়ে ১০টায় নগরীর পৈরতলা এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হচ্ছেন মানিক মিয়া, আলামীন, কাউসার, ইরফান, ফয়সাল মামুন, নাঈম, মাসুদ, আলীম, আবুল কালাম কামরান এবং হুদয়। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

জেলা আনসার এডজুটেন্ট হারুন রশিদ জানান, ক্যাম্প থেকে সুহিলপুর যাওয়ার সময় আনসার সদস্যদের বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন ফ্লাইওভারের একটি পিলারে ধাক্কা দেয়। এতে বাসে থাকা ১১ আনসার সদস্য আহত হন।