সাম্প্রতিক বন্যা

খাগড়াছড়িতে নষ্ট আউশ–আমনের বীজতলাসহ গ্রীষ্মকালীন সবজি 

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৬:৩৫ পিএম

সাম্প্রতিক বন্যায় খাগড়াছড়িতে তলিয়ে গেছে এক হাজার ৩১ হেক্টর জমির ফসল। নষ্ট হয়েছে আউশ, আমনের বীজতলা ও গ্রীষ্মকালীন সবজি। ক্ষতিগ্রস্ত হয়েছেন সাত হাজারের বেশি কৃষক। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে, বন্যায় কৃষিতে আর্থিক ক্ষতি ১১ কোটি ২০ লাখ টাকা। ক্ষতি কাটিয়ে উঠতে দ্রুত ব্যবস্থার আশ্বাস কৃষি বিভাগের।

মাত্র কিছুদিন আগে আউশের চারা রোপণ করা হয়েছিল। গ্রীষ্মকালীন নানা ফসলে খাগড়াছড়ির মাঠ ছিলো ভরা। তবে এক সপ্তাহের বন্যায় সবই এখন নষ্ট। দিশেহারা অন্তত সাত হাজার কৃষক। 

সম্প্রতি বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে খাগড়াছড়ি সদর, দীঘিনালা, মহালছড়ি ও পানছড়ি উপজেলা। তলিয়ে গেছে জেলার ৮ হাজার ১৩০ হেক্টর আবাদি জমির মধ্যে ১ হাজার ৩১ হেক্টর জমির ফসল। এর মধ্যে পুরোপুরি নষ্ট হয়েছে ২৩৩ হেক্টর এবং আংশিক নষ্ট হয়েছে ১৯৩ হেক্টর জমির ফসল। 

ধানের বীজ ফেলানো হয়েছে, এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন বীজ পাওয়া যাচ্ছে না। সবজিখেত যেগুলো ছিল এগুলোও নষ্ট হয়ে গেছে। 

১০ শতক জমিতে ঢেড়স লাগিয়েছিলাম। তারপরে বরবটি, শসা, কলমি শাক, পুঁইশাক লাগিয়েছিলাম। সবগুলো পানির তলে চলে গেছে। এখন বাজারে নিব যে, কোনোকিছুই আমাদের নাই। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বন্যায় ফসলে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৭১০ মেট্রিক টন। আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১১ কোটি ২০ লাখ টাকা। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নাসির উদ্দিন চৌধুরী বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করেছি। ক্ষয়ক্ষতির বিবরণ জেলা প্রশাসনের চেয়ারম্যান মহোদয় এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। যদি প্রণোদনা পাওয়া যায়, আমরা অগ্রাধিকার ভিত্তিতে এগুলো বিতরণের ব্যবস্থা নেব। 

সাম্প্রতিক বন্যায় জেলায় মৎস্য খাতে আর্থিক ক্ষতি প্রায় দুই কোটি ২৫১ লাখ টাকা। এছাড়া, প্রাণিসম্পদ খাতে ক্ষতি সাড়ে সাত লাখ টাকার বেশি।  

 

 

চট্টগ্রামের খুলশীর একটি ভবন থেকে বিদেশি নাগরিকসহ আটক ৬৩ জনের বিরুদ্ধে সাইবার আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কড়া নিরাপত্তায় তাদের সিএমপি কার্যালয়ে নেওয়া...
কক্সবাজারে প্রথমবারের মতো উৎপাদন হচ্ছে বিদেশি জাতের ভেনামি চিংড়ির পোনা। সমুদ্রের পাশে গড়ে ওঠা নিরিবিলি হ্যাচারিতে সফলভাবে উৎপাদনের পর দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে এসব পোনা। হ্যাচারি...
পোলট্রি জোন খ্যাত জয়পুরহাটেও বাড়ছে হাঁস-মুরগি ও ডিমের দাম। গত ৩ মাসে প্রতি কেজিতে মুরগির দাম বেড়েছে ১৫০ থেকে ২০০ টাকা। হালি প্রতি ৬ থেকে ৭ টাকা বেড়েছে ডিমের দাম। ব্যবসায়ীদের দাবি তীব্র গরম ও...
কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় আবারও বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে পানি নিষ্কাশন শুরু করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টা থেকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। বর্তমানে লেকে পানির...
মাঝে কিছুটা নীরব ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। এবার যেন সেই নীরবতাই ভাঙলেন তিনি!  বেগুনি শাড়িতে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে এমন এক ক্যাপশন দিয়েছেন, যেখানে প্রতি লাইনে ফিরে আসার ইঙ্গিত।...
রাজধানীর ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মসজিদ, মাদ্রাসার পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরেও এ অনুদান দেওয়া হয়।...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়া গেছে মর্মে দেওয়া বক্তব্য...
ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা দখলের পর বাব আল-মান্দেব প্রণালিরও নিয়ন্ত্রণ নিয়েছে হুতি বিদ্রোহীরা। সেই সাথে হরমুজ প্রণালিতেও পণ্যবাহী জাহাজে হামলার তথ্য মিলেছে। এর জেরে আবারও বিশ্ববাজারে...
লোডিং...

এলাকার খবর