কুমিল্লায় দুই শিশু ও মায়ের গলাকাটা মরদেহ উদ্ধার

কুমিল্লার হোমনার মনিপুর এলাকায় বসতঘর থেকে মা ও দুই শিশুর মরদেহ গলাকাটা উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে ঘাড়মোড়া ইউনিয়নের মনিপুর উত্তরপাড়া জইনুদ্দিনুন্সি বাড়ি থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন–সৌদিআরব প্রবাসী জহিরুল ইসলামে স্ত্রী পাপিয়া আক্তার সুখী ও তাঁর চার বছরের ছেলে হোসাইন এবং সৌদী প্রবাসী সাত্তারের ছেলে জুবায়ের (৫)। বিষয়টি নিশ্চিত করেছেন নিশ্চিত করেছেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল ইসলাম।

জানা গেছে, হোসাইন ও জোবায়ের চাচাতো ভাই। জোবায়ের গতকাল রাতে তার চাচার ঘরে হোসাইন ও চাচি সুখীর সাথেই ঘুমিয়ে ছিল। পরে সকালে তাদের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত থাকা হোমনা থানা ওসি (তদন্ত) দীনেশচন্দ্র দাস বলেন, ‘একটি ঘরের ভেতর থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজন নারী ও দুইটি শিশু রয়েছে। আমরা এসে ঘরের দরজা খোলা দেখতে পেয়েছি। নিহতদের গলাকাটা অবস্থায় পাওয়া গিয়েছে।’

ওসি আরও বলেন, ‘তাদের কেন হত্যা করা হয়েছে তা এখনও বলা যাচ্ছে না। পিবিআই ও সিআইডির টিম কুমিল্লা থেকে এসে তদন্ত শুরু করলেই ঘটনার কারণ উদঘাটিত হওয়া শুরু করবে। আমরা প্রাথমিকভাবে তদন্ত কাজ এগিয়ে নিচ্ছি।’