ফেনীতে আদালত চলাকালীন বিচারকের সামনেই বিষপান করেছেন এক নারী বিচারপ্রার্থী। পরে অসুস্থ অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘিরে আদালতপাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার দুপুরে জেলা দায়রা ও জজ আদালতের ফুলগাজী আমলি আদালতের এজলাসে বিচারকের সামনে এ ঘটনা ঘটে।
বাদীর আইনজীবি জসিম উদ্দিন জানান, বিচারপ্রার্থী তাহমিনা আক্তার মোহনা ভালোবেসে ২০২৫ সালের বিয়ে করেন চার সন্তানের বাবা ফুলগাজীর আকবর হোসেনকে। বিয়ের পর বনিবনা না হওয়ায় চলতি বছরের ২৯ জানুয়ারি স্বামীর বিরুদ্ধে মামলা করেন তিনি। রোববার মামলার শুনানিতে বাদী-বিবাদী আদালতে উপস্থিত ছিলেন। এসময় বিচার চলাকালে ক্ষোভ ও হতাশা থেকে হঠাৎ বিষপান করেন তাহমিনা। পরে আদালতে থাকা লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।