খাগড়াছড়িতে বন্যায় ২১ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০৭:০৬ পিএম

খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায় বন্ধ রয়েছে সরাসরি যান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা।

খাগড়াছড়ির মহালছড়ি-মুবাছড়ি সড়কের চিত্র এটি। পাহাড়ি ঢলে ডাইভারশন সড়ক তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছে মুবাছড়ি ইউনিয়নের ১৯টি গ্রামের সাড়ে আট হাজার বাসিন্দা।

টানা কয়েক দিনের ভারী বর্ষায় জেলার গ্রামীণ সড়কগুলো বেহাল হয়েছে। কোথাও রাস্তার একাংশ ধসে গেছে, কোথাও সৃষ্টি হয়েছে বড় গর্ত। আবার কোথাও সড়ক ভেঙে বিচ্ছিন্ন হয়েছে।

খাগড়াছড়ি এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘পাহাড়ি ঢলে জেলার ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। চলাচলের অনুপযোগী ৫টি ব্রিজ ও ৪টি কার্লভাট। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে ৯৯ কিলোমিটার গ্রামীণ সড়ক।’

ক্ষতিগ্রস্ত সড়কগুলোদ্রুত মেরামতের আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী।

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘ক্ষতিগ্রস্ত সড়কগুলো যত দ্রুত মেরামত করা হবে।’
 
দ্রুত জেলার ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামত করে যোগাযোগ স্বাভাবিক করার দাবি স্থানীয়দের।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে ফেনীর দাগনভূঞায় দলটির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়নে ধীরগতির কারণে ঢাকা-সিলেট মহাসড়কে ভোগান্তি চরমে। প্রকল্পের সাড়ে ৪ বছরেও অগ্রগতি সামান্য। ভাঙাচোরা সড়কে দিনের পর দিন দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও চালকরা।...
জনবল সংকটে ব্যাহত পঞ্চগড়ের স্বাস্থ্যসেবা। শয্যা সংখ্যা কম থাকায় রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে ওয়ার্ডের মেঝে, বারান্দায়। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে রোগীদের পাঠানো হয় অন্য হাসপাতালে। এতে একদিকে যেমন...
দীর্ঘ ১১ বছর পর রংপুরের চাঞ্চল্যকর সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে মামলার এক আসামিকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আইন...
ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৬ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
কক্সবাজার সমুদ্র সৈকতে বালিয়াড়িতে সড়ক নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি আজিজ আহমেদ ভুঁইয়ার দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। জনস্বার্থে হিউম্যান রাইটস...
চালু হলো ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর ও আশুলিয়া প্রান্তের সার্ভিস লেন। কোনো টোল ছাড়াই চলবে যানবাহন। বুধবার লেন দুটি উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। পুরো প্রকল্পের...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর- সিআইআইডি'র ধারাবাহিক অভিযানে প্রায় কোটি টাকা মূল্যের বিদেশি পণ্য আটক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর