চট্টগ্রাম বন্দরে আগুন

চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনালে অগ্নিকাণ্ড ঘটেছে। 

সোমবার দুপুর আড়াইটার দিকে টার্মিনালের একটি গ্যান্টি ক্রেনের চাকায় হঠাৎ করে আগুন লাগে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে টার্মিনালে। 

খবর পেয়ে চট্টগ্রাম বন্দরের ফায়ার সেইফটি দল ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। 

আগুনে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কী কারণে আগুনের সূত্রপাত তা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে বন্দর সংশ্লিষ্টরা।