পাহাড়পুরে চীনা নাগরিককে হেনস্তা, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

আপডেট : ২২ জুন ২০২৬, ০৯:০২ পিএম

নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে চীনের এক পর্যটককে হেনস্তার অভিযোগে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় টুরিস্ট পুলিশ ও নওগাঁ জেলা পুলিশের যৌথ অভিযানে পাহাড়পুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

পুলিশ জানিয়েছে, দেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শনে আসা এক বিদেশি নাগরিককে  (চীনের বাসিন্দা) হেনস্তার অভিযোগ ওঠে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’র বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে নওগাঁ জেলা পুলিশ ও টুরিস্ট পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। পরে পাহাড়পুর এলাকা থেকে তাকে আটক করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার দেখানো হয়। 

গতরাতে বিদেশি নাগরিকের হাত ধরে টানাটানি ও তাকে নানাভাবে হেনস্তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি পাহাড়পুর বৌদ্ধ বিহারের কাস্টডিয়ান মো. ফজলুল করিম আরজুর নজরে এলে তিনি এ বিষয়ে পুলিশে অভিযোগ করেন।

পাহাড়পুর বৌদ্ধ বিহারের কাস্টডিয়ান মো. ফজলুল করিম আরজু বলেন, ‘‘একজন বিদেশি নাগরিকের হাত ধরে টানাটানি ও তাকে নানাভাবে হেনস্তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়ে আমি পুলিশ জানাই। পুলিশ ত্যাৎক্ষনিকভাবে ব্যবস্থা নিয়ে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’কে গ্রেপ্তার করেছে।’’ 

গত ১৯ মে বিদেশি পর্যটককে হেনস্তা করা হয় বলে জানান কাস্টডিয়ান মো. ফজলুল করিম আরজু। 

এ প্রসঙ্গে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার নওগাঁ জেলার গর্ব এবং বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে দেশ-বিদেশ থেকে অসংখ্য পর্যটক ও গবেষক প্রতিনিয়ত আসেন। কোনো বিদেশি পর্যটক বা দর্শনার্থীকে কেউ হেনস্তা, হয়রানি কিংবা বিব্রত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে জেলা পুলিশ প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে।’

বদলগাছী থানার ওসি মুহাম্মদ রুহুল আমিন জানান,অভিযুক্ত কনটেন্ট ক্রিয়েটার ‘হিরো নানা’, তার সহযোগী এক নারী ও ক্যামেরাম্যানকে অভিযুক্ত করে থানায় মামলার প্রক্রিয়া চলছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর