খাগড়াছড়ির সিঙ্গিনালায় এক স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ শরিফ হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, সকালে স্কুলে যাওয়ার পথে গরুর রাখাল শরীফ হোসেন একা পেয়ে জঙ্গল নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে ভুক্তভোগী বিষয়টি আর সহপাঠী ও স্কুলশিক্ষিকাকে জানালে স্থানীয়রা গিয়ে অভিযুক্ত শরীফকে তালাবদ্ধ করে রাখে। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
আটক শরিফ হোসেন একই এলাকার স্থানীয় বাসিন্দা এহসানুল হক ওরফে রুবেল ভান্ডারির বাসায় গরুর ঘাস কাটার কাজ করে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায়কিসলু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ভুক্তভোগীকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হবে। এই বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’