চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ

চাঁদপুরের কচুয়ায় মাদকবিরোধী অভিযান চালানোর সময় পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে। শনিবার দিনগত রাতে উপজেলার গোহট উত্তর ইউনিয়নের বাতাবাড়িয়া গ্রামের ফকির বাড়িতে এ হামলা হয়। 

মাদক চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়েরছিল।

পুলিশ জানায়, এএসআই শহিদুলের নেতৃত্বে পুলিশের দলটি বাড়ির সামনের গেট দিয়ে প্রবেশ করে। পরে পাশের গেট দিয়ে বের হওয়ার সময় মাদক কারবারিরা ওই পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালায়। একপর্যায়ে হামলার মুখে পুলিশ ঘটনাস্থল থেকে পিছু হটে।
পরে আহত পুলিশ কর্মকর্তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, ‘বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’