কুষ্টিয়ায় কুড়িয়ে পাওয়া বোমার বিস্ফোরণে আহত ২

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পিএম

কুষ্টিয়ার মজমপুর রেলগেট এলাকায় কুড়িয়ে পাওয়া ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণে দুই ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার বিকেল ৩টার দিকে একটি ভাঙারির দোকানে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন সুমন (৪০) ও রুহুল আমিন (৪০)। সুমন কুষ্টিয়া পৌরসভার আড়ুয়াপাড়া এলাকার আব্দুর জব্বারের ছেলে। তিনি ভাঙারি সংগ্রহ করে বিক্রি করেন। অন্যদিকে রুহুল আমিন জগতি পালপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে। তিনি ওই দোকানের ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৩টার দিকে সুমন এক বস্তা ভাঙারি নিয়ে রুহুল আমিনের দোকানে যান। বস্তার মালামাল ওজন করার পর সেগুলো নিচে ঢালার সময় লাল টেপে মোড়ানো একটি ককটেলসদৃশ বস্তু পড়ে যায়। এরপর বিকট শব্দে সেটির বিস্ফোরণ ঘটে। এতে সুমন ও রুহুল আমিন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা পুলিশি হেফাজতে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বিস্ফোরণ ও আহত দুজনের পরিচয় নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিস্ফোরিত বস্তুটি ককটেল ছিল। সুমন কোথা থেকে বস্তুটি পেয়েছেন, তা খতিয়ে দেখছে পুলিশ। আহত দুজনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি।

দেশব্যাপী রেল ব্যবস্থাপনার উন্নয়ন, রেলযাত্রার মানের উন্নয়ন এবং প্রসারিত করার জন্য বর্তমান সরকারের উদ্যোগ রয়েছে বলে জানিয়েছেন রেলপথ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল ইসলাম। বৃহস্পতিবার...
ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদের ৮টি এসির কপার পাইপ চুরি হয়েছে। বুধবার দিনগত রাতে এ চুরি হয়। এ ঘটনায় নৈশপ্রহরী ১ জনকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে। চুরি করে নেওয়া এই পাইপগুলির মূল্যে ৭...
বরিশাল-পটুয়াখালী মহাসড়কের ঝালকাঠির দপদপিয়া চৌমাথা এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে গ্রিনভিউ পরিবহন নামের একটি বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
জয়পুরহাটের আক্কেলপুরে নিজ বাড়ি থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাসহ ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোররাতে উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের রোয়াইড় গ্রামে আবু হাসনাত হিমেলকে...
দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও রোগটির উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৪১ জনের মৃত্যু হলো।
রাজনীতির মাঠে আদর্শের লড়াই শুধু রাজপথের আন্দোলন কিংবা সভা-সমাবেশের মধ্যেই সীমাবদ্ধ নয়; মতাদর্শের পক্ষে জনমত গঠন, রাজনৈতিক বক্তব্য মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং প্রতিকূল পরিস্থিতিতে সত্য তুলে ধরার...
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বিশ্ব খুবই গুরুত্বপূর্ণ এক সময় পার করছে। বিজ্ঞানীরা বলছেন, যেভাবে কার্বন নিঃসরণ বাড়ছে, তাতে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি দেড় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আটকে রাখার সুযোগ...
প্রতিবেশি দেশে বসে শেখ হাসিনা তাঁর অনুচরদের দিয়ে দেশে একের পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। শুক্রবার দুপুরে নড়াইলের কালিয়ায় সন্ত্রাসী হামলায়...
লোডিং...

এলাকার খবর