জয়ী হয়ে প্রতিদ্বন্দ্বীর বাড়িতে ফুল নিয়ে হাজির মির্জা ফয়সল আমীন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন।

নির্বাচনের পরদিন আজ শুক্রবার সকালে ফুলের তোড়া নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেলাওয়ার হোসেনের বাসায় যান নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন। এ সময় তিনি পরাজিত প্রার্থীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অন্যকে মিষ্টিমুখ করান। 

এসময় বিএনপির প্রার্থী পরাজিত জামায়াত প্রার্থীকে সাথে নিয়ে আগামীর ঠাকুরগাঁও গড়ার আহ্বান জানান। অন্যদিকে উন্নয়নমূলক সব কাজে পাশে থাকার আশ্বাস দেন জামায়াতের পরাজিত প্রার্থী দেলাওয়ার হোসেন।