সিসিটিভিতে ধরা পড়ল দুই খুন, এক মিনিটে পালায় ৬ মুখোশধারী

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০৪:২০ পিএম

ঘড়িতে তখন সন্ধ্যা ৬টা ৪১ মিনিট। পশ্চিম দিক থেকে আসে ছয় মুখোশধারী দুর্বৃত্ত। এসেই এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে তারা। মাত্র এক মিনিটের মধ্যে দুজনকে গুলি করে হত্যার পর আবার পশ্চিম দিক দিয়েই পালিয়ে যায়। যাওয়ার সময় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক ছড়ায়, যাতে কেউ তাদের বাধা দিতে এগিয়ে না আসে।

পাবনার আতাইকুলার পুষ্পপাড়া বাজারে রিপন হোসেন ও আব্দুস সালাম নামের দুজনকে গুলি করে হত্যার সময়ের সিসিটিভি ফুটেজে এমন দৃশ্য দেখা গেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে সদর উপজেলার আতাইকুলা থানার ঢাকা-পাবনা মহাসড়কসংলগ্ন পুষ্পপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহত রিপন হোসেন আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকার মৃত ওমেদ আলীর ছেলে। আব্দুস সালাম একই এলাকার মৃত আরজ আলী ব্যাপারীর ছেলে। তিনি পুষ্পপাড়া হাটের ইজারাদার ছিলেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, একের পর এক হত্যাকাণ্ডে আতঙ্ক বিরাজ করছে পুষ্পপাড়া বাজার এলাকায়। ২০১৪ সালের ৩০ মে সন্ধ্যায় এই বাজারেই প্রকাশ্যে গুলি চালিয়ে চারজনকে হত্যা করে দুর্বৃত্তরা। চাঞ্চল্যকর ওই হত্যাকাণ্ডের রহস্য এখনো উদ্‌ঘাটন করতে পারেনি পুলিশ। প্রায় এক যুগ পর একই বাজারে আবারও এমন হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চরমপন্থীদের তৎপরতার জন্য পরিচিত আতাইকুলার বিভিন্ন এলাকায় অতীতেও বহু হত্যাকাণ্ড ঘটেছে।

নিহত আব্দুস সালামের ভাই আব্দুল কালাম বলেন, ‘আমার পরিবারকে নিশ্চিহ্ন করতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ২০১৪ সালের চারজনকে হত্যার ঘটনায় আমাদের পরিবারের সদস্যদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছিল। ওই হত্যাকাণ্ডের সময় আমি জেলে ছিলাম, তারপরও আমার নামে মিথ্যা মামলা দেওয়া হয়। এই এলাকায় আমাদের কারণে অপরাধীরা চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ করতে পারে না। এ কারণেই তারা আমাদের পরিবারকে নিশ্চিহ্ন করতে চাইছে।’

এদিকে, ময়নাতদন্ত শেষে শুক্রবার দুপুরে নিহত দুজনের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পাবনার পুলিশ সুপার আবু আশরাফ বলেন, ‘হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছে। আতাইকুলা অঞ্চল আগে থেকেই চরমপন্থী তৎপরতাসহ বিভিন্ন অপরাধের জন্য পরিচিত। তবে আগের তুলনায় এ অঞ্চলে অপরাধ কমেছে। পাবনায় যোগ দেওয়ার পর গত তিন মাসে এই প্রথম এ ধরনের ঘটনা ঘটল। আশা করছি, দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।’

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন।
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে পদ্মা-মেঘনা নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে আইন অমান্য করে ইলিশ শিকারের দায়ে চাঁদপুরে ৬৪৬ জেলেকে আটক করেছে জেলা ও উপজেলা টাস্ক ফোর্স এবং নৌ পুলিশ। এর মধ্যে...
গাজীপুরের নাওজোড় এলাকায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে সাকিব নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টার...
সিরাজগঞ্জের মহাসড়কে পুলিশভ্যানের সামনে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিলের ঘটনায় কোনো পুলিশ সদস্যের অবহেলা রয়েছে কিনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের স্বার্থে ভ্যানে থাকা...
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে দ্বিতীয় দফা পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন হয়েছে। এরপর ধীরে ধীরে...
২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই যে প্রস্তুত হচ্ছে ব্রাজিল, আনলেত্তির দল ঘোষণা তেমন ইঙ্গিতই দিচ্ছে। এর আগে সেপ্টেম্বর-অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিল কোচের ঘোষিত ২৬ সদস্যের দলে ছিল চমকের...
বিগ বি পরিকল্পনার জাপান–বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে আলোচনা হয়েছে, তৃতীয় কোনো দেশের প্রসঙ্গ আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শুক্রবার প্রধানমন্ত্রীর জাপান...
নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও তার ছয় বছর বয়সী ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় এক নারী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুরে নেত্রকোণা-কেন্দুয়া সড়কের দুর্গাপুর লাহিড়ী বাড়ি...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর