আইসিজের রায় মিয়ানমারকে বাস্তবায়ন করতে হবে: ড. খলিলুর রহমান

আন্তর্জাতিক বিচার আদালত–আইসিজের রায় মানতে মিয়ানমার বাধ্য এবং এর বাস্তবায়ন মিয়ানমারকে করতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা শিবিরের ফুটবল খেলার মাঠে আয়োজিত রোহিঙ্গা সমাবেশে তিনি এ কথা বলেন। 

এসময় ড. খলিলুর রহমান বলেন, ‘এ রায়ের বিষয়টি জাতিসংঘের সাধারণ পরিষদের নিরাপত্তা কাউন্সিলে উত্থাপন করা হবে। জাতিসংঘের সকল অঙ্গ ও সহযোগী প্রতিষ্ঠান রায় বাস্তবায়নে একসঙ্গে কাজ করবে।’ 

খলিলুর রহমান বলেন, ‘রোহিঙ্গা সমস্যা এখন আর একক কোনো পক্ষের সমস্যা নয়। এই সমস্যা সমস্যা গোটাবিশ্বের সমস্যা। তাই বিশ্বকেই এ সমস্যা সমাধান করতে হবে।’