ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের ৮ এসির কপার পাইপ চুরি

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৪:২২ পিএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদের ৮টি এসির কপার পাইপ চুরি হয়েছে। বুধবার দিনগত রাতে এ চুরি হয়। 

এ ঘটনায় নৈশপ্রহরী ১ জনকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে। চুরি করে নেওয়া এই পাইপগুলির মূল্যে ৭ থেকে ৮ লাখ টাকা বলে জানা যায়। 

মসজিদের সাধারণ সম্পাদক মো. আশিকুল ইসলাম জানান, মসজিদের নিচতলা ও দুতলায় ৫ টনের মোট ৩৮টি এসি রয়েছে। এরমধ্যে ৮টি এসির কপার পাইপ চুরি হয়েছে। মসজিদের দুতলায় লাগানো এসব এসির আউটডোর তিনতলার ছাদে স্থাপিত। দুতলা থেকে তিনতলা পর্যন্ত দীর্ঘ এসির কপার পাইপগুলো গত কয়েকদিন ধরেই চোর কেটে নিচ্ছে।

তিনি আরও জানান, বুধবার দিনগত রাত আড়াইটার দিকে এসির কপার পাইপ কেটে নেওয়ার সময় একজনকে আটক করে নৈশপ্রহরী। থানায় খবর দিলে পুলিশ সেখানে পৌঁছে চোরকে থানায় নিয়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ–পরিদর্শক (এসআই) সঞ্জিব কুমার পাল বলেন, ‘আটক চোরের নাম ইমরান (২২)। তার বাড়ি আখাউড়া বড়বাজার রেলগেইট সংলগ্ন মেথরপট্টিতে। তাকে আদালতে পাঠানো হয়েছে।’

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের ঝালকাঠির দপদপিয়া চৌমাথা এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে গ্রিনভিউ পরিবহন নামের একটি বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যু হয়েছে ২২৩ জনের। আজ বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
গাজীপুরের কালিয়াকৈরে ঝটিকা মিছিল থেকে ককটেল নিক্ষেপের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি ককটেল উদ্ধার করা হয়।
চট্টগ্রামের হালিশহরে দিনদুপুরে পুলিশের টহলদলের পিকআপ চুরি করে নিয়ে গেছে চোর। আজ বুধবার দুপুরে পুলিশ সদস্যরা ভাত খাওয়ার সময় চুরি হয় এই পিকআপ। তবে চুরির ৫ ঘণ্টা পর বন্দর ফকিরহাট এলাকা থেকে পিকআপ...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৩৩০ শিশু। আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইরান রাসায়নিক অস্ত্র তৈরি করছে, এমন অভিযোগ তুলে দেশটির বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করছেন ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী...
পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার...
সন্ত্রাসীদের সমুচিত জবাব দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার লালমনিরহাটে মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জনসভায় এ আহ্বান জানান তিনি। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর