মানিকগঞ্জের তিনটি আসনের ২টিতেই স্বতন্ত্রের জয়

মানিকগঞ্জের তিনটি আসনের দুটোতেই জিতেছে স্বতন্ত্র প্রার্থী। মানিকগঞ্জ-৩ (মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জয়লাভ করেছেন। অপরদিকে মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর, হরিরামপুর ও সদরের তিনটি ইউনিয়ন নিয়ে গঠিত) আসনে আওয়ামী লীগ প্রার্থী কন্ঠশিল্পী মমতাজ বেগম। 

মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনে জাতীয় পার্টির জহিরুল আলম রুবেলকে (লাঙ্গল) হারিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন মাহমুদ জাহিদ (ঈগল)। এ আসনে ৪ লাখ ৩৬ হাজার ৯৯৭ ভোটের মধ্যে এস এম জাহিদ পেয়েছেন ৮৪ হাজার ৮৯৫ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির জহিরুল আলম রুবেল পেয়েছেন ৩৯ হাজার ১০৯ ভোট। এ আসনে  ৪৫ হাজার ৭৮৬ ভোট বেশি পেয়ে এস এম জাহিদ বিজয়ী হয়েছেন। এখানে মোট ভোটকেন্দ্র ছিল ১৮০টি।

অপরদিকে মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর, হরিরামপুর ও সদরের তিনটি ইউনিয়ন) আসনে আওয়ামী লীগ প্রার্থী কন্ঠশিল্পী (মমতাজ বেগমকে (নৌকা) হারিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী স্বতন্ত্র দেওয়ান জাহিদ আহমেদ টুলু। এ আসনে ৪ লাখ ৬৬ হাজার ৯৮৯ ভোটের মধ্যে দেওয়ান জাহিদ আহমেদ টুলু পেয়েছেন ৮৮ হাজার ৩০৯ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের মমতাজ বেগম পেয়েছেন ৮২ হাজার ১৩৮ ভোট। এ আসনে দেওয়ান জাহিদ টুলু ৬ হাজার ৮৯৯ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। মোট ভোটকেন্দ্র ১৯৩টি।

এছাড়া মানিকগঞ্জ-৩ (মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক স্বপন গণফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খান কামালকে হারিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এ আসনে ৩ লাখ ৫৮ হাজার ৪৫৯ ভোটের মধ্যে জাহিদ মালেক স্বপন পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৭২০ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী গণফোরামের সভাপতি মফিজুল ইসলাম খান কামাল পেয়েছেন ৫ হাজার ৩৯১ ভোট। এ আসনে ১ লাখ ২১ হাজার ৩২৯ ভোট পেয়ে জাহিদ মালেক বিজয়ী হয়েছেন। এখানে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৪৩টি।

মানিকগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা রেহেনা আকতার তাঁর কার্যালয়ে রোববার রাতে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও তাঁদের প্রতিনিধিদের উপস্থিতিতে বিজয়ীসহ সকল প্রার্থীদের ফল ঘোষণা করেন।