মানিকগঞ্জে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে চীনা নাগরিক গ্রেপ্তার

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পিএম

মানিকগঞ্জে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে চেন ইয়ং নামে এক চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই বাসা থেকে ওই স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় ওই ছাত্রী। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরদিন ১৮ নভেম্বর তার বাবা মানিকগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালিয়ে মঙ্গলবার দিবাগত রাতে উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। এ সময় চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মানিকগঞ্জ সদর থানায় নেওয়া হয়।

এ ঘটনায় ওই ছাত্রীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মানিকগঞ্জ সদর থানায় ধর্ষণের মামলা করেন। মামলায় চেন ইয়ংকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার বিকেলে আদালতে পাঠানো হয়।

মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জুলুস খান পাঠান জানান, চেন ইয়ংকে মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক দোলন বিশ্বাস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ওই স্কুলছাত্রীর প্রয়োজনীয় চিকিৎসা পরীক্ষা সম্পন্ন হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারা অনুযায়ী ভুক্তভোগী স্কুলছাত্রীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। পরে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।

মাদারীপুরের রাজৈরে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ও মারামারির ঘটনার পর তারা মিয়া শেখ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১২টার দিকে উপজেলার হোসেনপুর ইউনিয়নের উত্তর...
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের কামরিয়া বিলে পাহারাদার দায়িত্বে থাকা বদর উদ্দিন (৫৩) নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে গহেরপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। 
রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ ইউনাইটেড সিএনজি পাম্পের সামনে একটি বাসের ধাক্কায় মাসুম মিয়া (৪০) নামের অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার যাত্রী বশির (৩৩), রুবেল (৩১) ও আলামিন (৩০)...
সিলেটে প্রায় পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান, ভাই আমিনুর রহমান আমিনসহ চারজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার ভোররাতে নগরের একটি অভিজাত হোটেল থেকে...
মধ্যবিত্ত পরিবারের হাসি, কান্না আর দুঃখের মধ্যে পারিবারিক একটি ভ্রমণ এবং নানা ঘটন–অঘটন নিয়ে মোশাররফ করিমের ভ্রমণসঙ্গী হচ্ছেন সুমাইয়া শিমু, প্রার্থনা ফারদিন দীঘি আর দিলারা জামান! ওটিটি প্ল্যাটফর্ম...
কোরিয়ার বহু তরুণ-তরুণীর কাছে এই বিশ্ববিদ্যালয়ে পড়া রীতিমতো স্বপ্নের মতো এক ব্যাপার! কোরীয় সিরিয়াল-সিনেমার জনপ্রিয় মুখ পার্ক সেও-জুন ও পার্ক জিন-জুসহ অসংখ্য বিখ্যাত অভিনয়শিল্পী এই স্বনামধন্য...
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং বিশেষ করে শিল্পাঞ্চলে অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন...
স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি...
লোডিং...

এলাকার খবর