ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার ১১ তলা বিশিষ্ট একটি ভবনের ছাদ থেকে থেকে পড়ে ফিরোজা বেগম (৫২) নামের এক চক্ষু চিকিৎসকের মৃত্যু হয়েছে।
ফিরোজা বেগম ফরিদপুর শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. নিরঞ্জন কুমার দাসের স্ত্রী ছিলেন। মৃত্যুকালে তিনি এক কন্যার সন্তান রেখে গেছেন। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পার্শ্ববর্তী ফ্লাটের লোকজন জানায়, সোমবার সকালে তারা ডাক্তার ফিরোজা বেগমকে ১১ তলা বিশিষ্ট একটি ভবনের ছাদে হাঁটাহাঁটি করতে দেখেন। হাঁটাহাঁটির এক পর্যায়ে তিনি ছাদ থেকে লাফ দেন। ঘটনাস্থলেই মারা যান ফিরোজা। পরে কোতোয়ালি থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ফিরোজা বেগমের স্বামী ডা. নিরঞ্জন কুমার দাস ও এলাকাবাসী জানান, ফিরোজা দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন। সম্প্রতি তিনি ঢাকায় চিকিৎসা শেষে বাড়ি এসেছেন।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) আব্দুল গফফার জানান, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে এসে দুই ভবনের মাঝের রাস্তায় মরদেহটি পড়ে থাকতে দেখতে পায়। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা ধারণা করা হচ্ছে। তবে সঠিক কী কারণে আত্মহত্যা করেছেন তিনি সে বিষয়টি তদন্ত করা হচ্ছে।