পদ্মায় গোসলে নেমে নিখোঁজ রামিনের মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় এলাকায় পদ্মার শাখা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিক্ষার্থী রামিন আরিদের (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এই ঘটনায় নিখোঁজ তিনজনেরই মরদেহ উদ্ধার করা হলো। 

ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর সঞ্জয় কুমার রায় বলেন, আজ শনিবার সকাল পৌনে ১০টার দিকে ঘটনাস্থলের কাছ থেকেই নিখোঁজ রামিনের মরদেহ উদ্ধার করা হয়। 

বাকি নিহতেরা হলেন ঢাকার মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড এলাকার হারুনুর রশিদ মোল্লার ছেলে বাংলাদেশ রেলওয়ে প্রকৌশলী রিয়াদ আহমেদ রাজু (৪৫) ও একই এলাকার বেসরকারি ব্যাংকের কর্মকর্তা জুয়েল (৪০)। রিয়াদ আহমেদ রাজু রামিনের বাবা। 

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ট্রলারে করে ৩০-৩৫ জন মিলে দিঘীরপাড় ইউনিয়নের ধানকোড়া এলাকায় পদ্মার শাখা নদীতে ঘুরতে বের হয়। তারা ওই উপজেলার বেসনাল এলাকার তাদের স্বজন আলম মোল্লার বাড়িতে বেড়াতে গিয়েছিল। নদীতে ঘুরতে বের হয়ে তারা বেশ কয়েকজন ট্রলার থেকে গোসল করতে নামলে রামিন নদীর স্রোতের তোড়ে ভেসে যেতে থাকে। তার রিয়াদ আহমেদ রাজু ও জুয়েল তাকে উদ্ধার করতে গিয়ে স্রোতের তোড়ে ভেসে গিয়ে নিখোঁজ হয়।

ভিডিও দেখুন:পরে খবর পেয়ে মুন্সিগঞ্জ সদর ও টঙ্গীবাড়ি উপজেলা ফায়ার সার্ভিসের টিম ও নৌ–পুলিশ সদস্যরা শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলের অদূর থেকে রাজু ও জুয়েলের মরদেহ উদ্ধার করে। এরপর থেকে নিখোঁজ ছিল রামিন।