গাজীপুরে সবজি বোঝাই পিকআপ উল্টে নিহত ৩

ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনগাজীপুরের কালীগঞ্জে সবজি বোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পরে তিনজন নিহত হয়েছেন। নিহতরা সবাই সবজি ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

জেলার কালীগঞ্জ উপজেলার আজমতপুর-ইটাখোলা আঞ্চলিক মহাসড়কের নোয়াপাড়া হরিদেবপুর এলাকায় আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পিকআপ উল্টে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই নিহত হন তিনজন। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনবিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন। ওসি বলেন, সিলেট থেকে কাঁচামাল নিয়ে একটি পিকআপ ভ্যান গাজীপুরের দিকে আসছিলেন। বুধবার ভোরে কালীগঞ্জের আজমতপুর-ইটাখোলা আঞ্চলিক সড়কে পৌঁছামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এ সময় খালে পানি থাকায় গাড়ির গ্লাস খুলতে পারেনি তারা। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

ওসি আরও বলেন, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।