বিয়ের অনুষ্ঠানে মদ মনে করে মিথানল পান, প্রাণ গেল দুজনের

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৭:২১ পিএম

গাজীপুরের কোনাবাড়ীতে একটি বিয়ের অনুষ্ঠানে মদ হিসেবে বিষাক্ত মিথানল পান করার পর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তারা তদন্ত করে দেখছে।

রোববার ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সজিব (২২) এবং বিকেল সাড়ে ৪টার দিকে রনি মিয়ার (২০) মৃত্যু হয়।

মৃত সজিব ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জুনিয়ার বাজার এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার বাইমাইল কাদের মার্কেট এলাকায় মফিজ উদ্দিনের বাসায় ভাড়া থেকে কাঁচামালের ব্যবসা করতেন। অপরদিকে রনি মিয়া একই উপজেলার মোস্তফা ইসলামের ছেলে। তিনি বাইমাইল কাদের মার্কেট এলাকায় তোবারক মোল্লার বাসায় ভাড়া থেকে আশুলিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই রাতে বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বেয়াই সাগর মদ  বলে ওই দুই যুবককে মিথানল পান করান। পরদিন সকাল থেকেই তারা অসুস্থ বোধ করলে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করেন। অবস্থার উন্নতি না হওয়ায় তাদের কোনাবাড়ীর একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রোববার সজিব ও রনি মারা যান।

রনি মিয়ার নানী রেজিয়া খাতুন বলেন, রনি তার সঙ্গে থেকে পড়াশোনা করতো। তিনি ভিক্ষাবৃত্তি করে তার লেখাপড়ার খরচ চালাতেন।  
তার দাবি, রনি কোনো ধরনের নেশা করত না। তাকে পরিকল্পিতভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বলেন, শাহবাগ থানা থেকে সজিব নামে একজনের মৃত্যুর বিষয়ে একটি বার্তা পেয়েছি। পরে অনানুষ্ঠানিকভাবে রনি মিয়ার মৃত্যুর খবরও জানতে পারি। ঘটনার পর থেকে অভিযুক্ত কাঁচামাল ব্যবসায়ী সাগর পলাতক রয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করছি এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

 

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
বগুড়ায় ডিবি হেফাজতে থাকা হত্যা মামলার সন্দেহভাজন আসামি আসাদুজ্জামান আসাদের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, হাজতখানার টয়লেটের ভেন্টিলেটরে লুঙ্গি বেঁধে তিনি আত্মহত্যা করেছেন।
সম্প্রতি বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে খাগড়াছড়ি সদর, দীঘিনালা, মহালছড়ি ও পানছড়ি উপজেলা। তলিয়ে গেছে জেলার ৮ হাজার ১৩০ হেক্টর আবাদি জমির মধ্যে ১ হাজার ৩১ হেক্টর জমির ফসল। এর মধ্যে পুরোপুরি...
জামালপুরের মেলান্দহে সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। রোববার দুপুর ৩টায় উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায়...
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে অবসরের ইঙ্গিত দিলেন আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি। পরবর্তী বিশ্বকাপে আলবিসেলেস্তের দায়িত্বে থাকবেন কিনা তাঁর জন্য আরেকটু ভাবতে চান বিশ্বকাপ জয়ী এই কোচ।
ফাইনাল জিতে মেসিকে ছাপিয়ে গোল্ডেন বল জিতেছেন স্পেনের অধিনায়ক ও মিডফিল্ডার রদ্রি। আর টুর্নামেন্টে সর্বোচ্চ গোল দিয়ে গোল্ডেন বুট উঠেছে ফরাসি তারকা এমবাপের হাতে। 
অশ্রুসিক্ত নয়নে বিশ্বকাপ থেকে মেসির বিদায়। খেলা হয়তো চালিয়ে যাবেন, কিন্তু বিশ্ব আসরে আর দেখা যাবে না আর্জেন্টাইন মহাতরাককে। একক নৈপুণ্যে দল ফাইনালে তুললেও, স্পেনের কাছে হেরে খালি হাতে ফিরতে হলো...
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে, দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। ফাইনালের নির্ধারিত ৯০ মিনিট ছিল গোলশূন্য। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে, ১৬ বছর পর ফিফা বিশ্বকাপ জিতলো স্পেন। এই হারে...
লোডিং...

এলাকার খবর