মুন্সিগঞ্জে আগুনে পুড়ল ৪ বসতঘর

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কাজির পাগলা এলাকায় আগুনে চারটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের দুই ইউনিটের প্রায় ২ ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে এই ঘটনা ঘটে।

আগুনে ভুক্তভোগী পরিবারগুলো হলো- উপজেলা মেদিনীমণ্ডল ইউনিয়ন কাজির পাগলা গ্রামের ইউসুফ জামান, মাহাবুব আলম, মাহাফুজ আলম ও আব্দুল রফিক। 

বিষয়টি নিশ্চিত করেছেন লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমন আলী। তিনি জানান, চারটি বসতঘর পুড়ে যায়। ধারণা করা হ‌চ্ছে এতে প্রায় ১০ লাখ টাকা মতো ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে আগুনে সূত্রপাতের ঘটনা ঘ‌টে‌ছে।