পঞ্চগড়ে চা নার্সারিকে ঘিরে নতুন কর্মসংস্থান সৃষ্টি

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পিএম

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা থাকায় বাড়ছে মানুষের আয়, কর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার সুযোগ। আর এসব নার্সারি স্থানীয় অর্থনীতিতে যোগ করছে নতুন সম্ভাবনা।

কাঁচা চায়ের পাতার কেজি ১২ টাকা থেকে বেড়ে ৫০ টাকা হওয়ায় নতুন বাগান তৈরির আগ্রহ বাড়ছে পঞ্চগড়ে। সেই সঙ্গে বাড়ছে চারার চাহিদাও। বাড়তি চারা যোগান দিতে জেলার সাতমেরা ইউনিয়নের লইপাড়া, বিরাজোত, পাতিপাড়া ও বন্দিপাড়াসহ আশপাশের এলাকায় গড়ে উঠেছে পাঁচ শতাধিক চা নার্সারি।

চা গাছের প্রতিটি চারা উৎপাদন ও পরিচর্যায় খরচ হয় ৩ থেকে ৫ টাকা। আর তা বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। নার্সারিগুলোতে শুধু কৃষিশ্রমিকরাই নয় শিক্ষিত বেকার যুবকরা ঝুঁকছেন বাণিজ্যিক নার্সারি স্থাপনের দিকে। অবসর সময়ে কাজ করে ভাল আয় করছেন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও।

পঞ্চগড় পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন বলেন, ‘চায়ের ন্যায্য মূল্য নিশ্চিত হওয়ার পর থেকে এলাকায় নতুন নতুন চা বাগান বাড়ার পাশাপাশি নতুন উদ্যোক্তারা আসছেন নার্সারি তৈরিতে।’

দেশের তৃতীয় এই চা অঞ্চলের নার্সারিগুলো চা চাষের সম্প্রসারণ ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
যশোরে সড়ক দুর্ঘটনায় তরুণী বাইকারসহ দুজন নিহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার রাতে তাদের মৃত্যু হয়েছে। এরআগে, আজ বিকেলে চৌগাছা উপজেলার কয়ারপাড়া এলাকায় এ দুর্ঘটনা হয়।
জাতীয় প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত সেরা তরুণদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠাতে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন...
ডার্ক ওয়েবে দেশের ১৮ লাখ নাগরিকের তথ্য ছড়িয়ে থাকার প্রমাণ মিলেছে। এর ফলে দেশের ১৫টি খাত ঝুঁকির মুখে পড়েছে। বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে অনুষ্ঠিত এক সেমিনারে এসব তথ্য জানানো...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৪ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৩৫ জনে।  আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ১৮১ রোগী।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর