নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ৯টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর চৌধুরী পাড়া থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমীন।
ওসি বলেন, ‘তরিকুল ইসলাম নিয়মিত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মকাণ্ড গোপনে চালিয়ে যাচ্ছিলেন। রাষ্ট্রবিরোধী কার্যকলাপে যুক্ত রয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে ছাত্রলীগ নেতা তরিকুল ইসলামকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’