গাজীপুরে ঝুট গুদামে আগুন

গাজীপুরের শ্রীপুরের দক্ষিণ ভাংনাহাটি এলাকায় একটি ঝুট গুদামে আগুন লেগেছে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মাহমুদুল হাসান জানান, মঙ্গলবার ভোরে শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটি এলাকায় কামাল সরকারের মালিকানাধীন কামাল এন্টারপ্রাইজ নামের একটি ঝুট গুদামে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি বলেও নিশ্চিত করেন তিনি।

পরিদর্শক মাহমুদুল হাসান আরও বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।