মানবতাবিরোধী অপরাধের মামলা

জিয়াউল আহসানের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন আসামিপক্ষের আইনজীবীদের

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পিএম

শতাধিক গুম ও হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। আজ রোববার বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জিয়াউলের পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন তার আইনজীবী ব্যারিস্টার সিফাত মাহমুদ। 

আদালতে জিয়াউল আহসানের পক্ষে যুক্তিতর্ক করেন তার আইনজীবী নাজনীন নাহারসহ অন্যরা। সত্য লুকিয়ে তদন্ত কর্মকর্তা মনগড়া রিপোর্ট দিয়েছেন বলেও অভিযোগ জিয়াউলের আইনজীবীদের। 

তবে প্রসিকিউশন বলছে, আদলতে ১৫ জনের সাক্ষ্য ও যুক্তি উপন্থাপনে জিয়াউল র‍্যাবে থাকাকালীন শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার আভিযোগ প্রমাণিক। 

রাষ্ট্রপক্ষের অভিযোগ, আসামি পক্ষে শক্তিশালীকোন তথ্য প্রমান না থাকায় তারা আদালতে সময়ক্ষেপণ করছে। 

এর আগে, গত বৃহস্পতিবার জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড এবং তার অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন জানিয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে রাষ্ট্রপক্ষ। সেদিন তার অপরাধের ভয়াবহতা তুলে ধরতে গিয়ে তাকে শতবার মৃত্যুদণ্ড দেওয়া উচিত বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। 
প্রসিকিউশন জিয়াউলের বিরুদ্ধে, ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা, বাগেরহাটের শরণখোলা, সুন্দরবন লাগোয়া বিভিন্ন এলাকা এবং গাজীপুরে তিনটি আলাদা ঘটনায় ১১৬ জনকে গুমের পর হত্যার তিনটি অভিযোগ আনে।

 

গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা ছিনতাইয়ের পর চালক জাহিদ রহমানকে (২০) হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা...
শরীয়তপুর-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। গত চার বছরে এই সড়কে প্রাণ গেছে ১৭১ জনের। হাইওয়ে পুলিশ বলছে, যানবাহনের বেপরোয়া গতি, সড়কের মাঝখানে গাড়ি রেখে যাত্রী ওঠানামা এবং চালকের অদক্ষতার...
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও আগুনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ১৩ হাজার ৩৪ জনকে আসামি করে দুটি মামলা করেছে পুলিশ ও বিজিবি। এর মধ্যে পুলিশের মামলায় ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৮...
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ১৫ বছর পূর্তি উপলক্ষে ‘পরিষ্কার ঢাকা, সবুজ ঢাকা’ প্রতিপাদ্যে আয়োজন করা হয়েছে ডিএনসিসি আন্তর্জাতিক হাফ ম্যারাথন। শুক্রবার ভোরে তিন ধাপে আয়োজিত এ ম্যারাথনে...
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত হওয়ার পর এবার প্রাথমিক বস্ত্রশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন - বিটিএমএ। সংগঠনটি...
দেশে হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত বিপুলসংখ্যক মানুষ এখনো রোগ শনাক্তকরণের বাইরে থাকায় এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক রোগ নির্ণয় ব্যবস্থার গুরুত্ব তুলে ধরতে সিএমই আয়োজিত হয়েছে। মেডিপ্যাক...
তিন মাসে লোডশেডিংয়ে অর্থনীতির ক্ষতি প্রায় ৫৪ হাজার কোটি টাকা। গবেষণা সংস্থা র‍্যাপিডের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। চলতি বছরের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত দেশে ১০ শতাংশ পর্যন্ত লোডশেডিং হয়েছে।...
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৮৯ জনে। এদিকে, গত ২৪...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর