সাংস্কৃতিকসহ কয়েকটি বিষয়ে অবদান রাখায় পুরস্কৃত করা হয়েছে পরিচালক ও অভিনেতা এইচ আর হাবিবকে। ২৯ অক্টোবর সন্ধ্যায় বিশ্বসাহিত্য কেন্দ্রে সমীকরণ সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে তাকে পুরস্কৃত করা হয়।
ডা. রাজিউন সালমা লাবনীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক সচিব পীরজাদা শহীদুল হারুন। প্রধান অতিথি ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান। তিনি পদক বিতরণ করেন।
এইচ আর হাবিব চলচ্চিত্রে অবদানের জন্য পেয়েছেন এবারের সমীকরণ অ্যাওয়ার্ড। কিশোর বয়স থেকেই সাংস্কৃতিক বলয়ে যাত্রা এইচ আর হাবিবের। থিয়েটার থেকে টেলিভিশন নাটক হয়ে আসেন চলচ্চিত্রে। টেলিভিশনে তার জনপ্রিয় নাটকগুলো অনন্দযাত্রা,মনপবন এবং নিশিপুকুর।
চলচ্চিত্রে তিনি ভিন্নরীতির গল্প নিয়ে তৈরি করেন ছবি রুপগাওয়াল এবং ছিটমহল। নির্মাণ করেন ছিটমহল ছবি। ছবিটি দেশে বিদেশে বেশ প্রসংশিত হয়। বর্তমানে তার নির্মাণাধীন সায়েন্স ফিকশন চলচ্চিত্র জলকিরণ। যা আগামী বছর মুক্তি পাবে।
চলচ্চিত্রে অবদানে এই অ্যাওয়ার্ড নিয়ে তার অনুভূতি জানতে চাইলে এইচ আর হাবিব বলেন, কাজে অবদানের সকল স্বীকৃতি কর্মক্ষেত্রে কর্মীকে উদ্দীপ্ত করে। আমি একজন চলচ্চিত্র কর্মী, কাজ করে যাওয়াটাই আমার লক্ষ্য। আরও দায়িত্ব বাড়ল কাজের ক্ষেত্রে।