কসাইটুলীর সেই ভবনের নকশা দেখতে চেয়েছে রাজউক

ভূমিকম্পে রাজধানীর কসাইটুলীর রেলিং ভেঙে পড়া ভবনটির নকশা আগামী সাত দিনের মধ্যে দেখানোর নির্দেশ দিয়েছে রাজউক। শনিবার পুরান ঢাকার বংশালের বিভিন্ন ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান রাজউকের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম।

গত শুক্রবারের শক্তিশালী ভূমিকম্পে এই ভবনের রেলিং ধসে পড়ে ৩ জনের মৃত্যু হয়।

এদিকে এখনও ভবনটিতে চলছে প্রিন্টিং প্রেস ও প্যাকেজিং কারখানা। এর আগেও একবার ভবনটিতে আগুন ধরেছিল বলে জানিয়েছে স্থানীয়রা।

ভাড়াটিয়ারা জানান, বাড়ির মালিকের অসহযোগিতার কারণে তারা বাসাটি ছাড়তে পারছেন না। এছাড়া দুই দিনের মধ্যে সব ক্ষতিগ্রস্ত ভবনের নকশা পরীক্ষা করার কথাও জানান চেয়ারম্যান।

এ ছাড়া শুক্রবারের ভূমিকম্পের ঘটনায় নয়াটোলা এলাকায়ও একটি ভবন হেলে পড়েছে।