গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাজহিজলতলী এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার ভোরে ঢাকা-রাজশাহী রেলরুটে এ দুর্ঘটনা হয়।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কাইয়ুম আলী বলেন, ‘আজ ভোরে ঢাকা রাজশাহী রেলরুটেরকালিয়াকৈর উপজেলার বাজহিজলতলী এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে আনুমানিক ৬০ বছর বয়সি এক ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করে।’

এসআই কাইয়ুম আলী আরও বলেন, ‘নিহতের পরনে লুঙ্গি ও গেঞ্জি ছিল। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’