জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ-জকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে শুরু হওয়া এ ভোট চলবে বেলা ৩টা পর্যন্ত।
নির্বাচনে ভোটার ১৬ হাজার ৪৪৫ জন। কেন্দ্রীয় সংসদের ২১টি পদের বিপরীতে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৫৭ জন প্রার্থী। অন্যদিকে হল সংসদের ১৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৩ জন।
বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভবনের ৩৯টি কেন্দ্রে চলবে ভোটগ্রহণ। সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিতে প্রতিটি কেন্দ্রে থাকছে সিসিটিভি ক্যামেরা।
গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের ভোট গ্রহণের কথা ছিল। তবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে নির্বাচন স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২১ বছরে এই প্রথম জকসু নির্বাচন হচ্ছে। এর আগে জগন্নাথ কলেজ থাকাকালীন ১৯৮৭ সালে অনুষ্ঠিত হয়েছিল কলেজ ছাত্র সংসদ নির্বাচন।