মাদারীপুরে ট্রাক উল্টে দুই মৌ-চাষী নিহত 

মাদারীপুরের রাজৈর পৌর এলাকার ঢাকা–বরিশাল মহাসড়কে সোমবার ভোরে একটি মৌচাকের (কৃত্রিম মধু চাষ)  চাষের ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলের ট্রাকের উপরে থাকা দুই মৌ চাষী নিহত হয়েছে।

নিহতরা হলো- জামালপুর জেলার সরিষাবাড়ি থানার আমজাদ হোসেনের ছেলে রানা হোসেন (২৭) ও একই থানার মুক্তার হোসেনের ছেলে লিখন আহমেদ (১৮)। ঘটনায় পর থেকে ট্রাকের চালক এবং হেলপার পলাতক রয়েছেন বলে জানিয়েছে‍ পুলিশ।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল- রশিদ বলেন, ‘আনুমানিক ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর বড় ব্রিজের ঢালে রোড ডিভাইডারের উত্তর পাশে ঢাকা হতে বরিশালগামী (ট্রাক যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ন ১৩-৯৬৫৩) চাষের মৌচাকের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই মৌ চাষী মারা যায়।’

ওসি আরও বলেন, ‘খবর পেয়ে সকালে সংবাদ পেয়ে মস্তফাপুর হাইওয়ে পুলিশ নিহতদের লাশ এবং ট্রাক উদ্ধার করা হয়েছে।’

এ ঘটনায় নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তরসহ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে ফাঁড়ির অফিসার ইনচার্জ মামুন আল রশিদ।