গোপালগঞ্জ থেকে গণভোটের যে ফল পাওয়া যাচ্ছে

গোপালগঞ্জে গণভোটে এগিয়ে রয়েছে ‘না’ ভোট। জেলার তিনটি সংসদীয় আসনের ৩৯৭টি কেন্দ্রের ফলাফলে দেখা গেছে, ‘হ্যাঁ’ ভোট পিছিয়ে আছে এবং ‘না’ ভোট জয়যুক্ত হয়েছে।

গোপালগঞ্জ-১ আসনে মোট ভোট পড়েছে ১ লাখ ৯৮ হাজার ৩৯৬টি। এর মধ্যে বৈধ ভোট ১ লাখ ৮৩ হাজার ১টি। ‘না’ ভোট পড়েছে ১ লাখ ২৮ হাজার ২৯৮টি এবং ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৫৪ হাজার ৭১৬টি। বাতিল হয়েছে ১৫ হাজার ৩৮টি ভোট।

গোপালগঞ্জ-২ আসনে মোট ভোট পড়েছে ১ লাখ ৫২ হাজার ৮৮৯টি। বৈধ ভোট ১ লাখ ৪১ হাজার ৫৯২টি। এর মধ্যে ‘না’ ভোট পড়েছে ১ লাখ ৭ হাজার ২৯০টি এবং ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৩৪ হাজার ৩০২টি। বাতিল হয়েছে ১১ হাজার ২৯৭টি ভোট।

গোপালগঞ্জ-৩ আসনে মোট ভোট পড়েছে ১ লাখ ৩৬ হাজার ৪৩৮টি। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৯৭৮টি। ‘না’ ভোট পড়েছে ৯২ হাজার ৯৭৮টি এবং ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৩৪ হাজারটি। বাতিল হয়েছে ৯ হাজার ৪৬০টি ভোট।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ভোট গণনা শেষে এই গণভোটের ফলাফল ঘোষণা করেন।