ছুটির দিনে শিশুদের পদচারণায় জমজমাট অমর একুশে বইমেলা। শনিবার সকাল ১১টা থেকে অভিভাবকদের সঙ্গে গিয়ে স্টলে ঘুরে ঘুরে পছন্দের বই কিনছে শিশুরা।
শিশুদের জন্য নির্ধারিত কর্নারের স্টলগুলোতে আছে নানা রকমের ভৌতিক গল্প, সায়েন্স ফিকশন, রূপকথার বই। সেখান থেকে সন্তানদের পছন্দের বই কিনে দিতে পেরে খুশি অভিভাবকেরাও। শনিবার দুপুর একটা পর্যন্ত শিশু প্রহর।
শিশু প্রহরের আয়োজনে আরও রাখা হয়েছে পুতুল নাচ। পাপেট শোতে ছড়া, গান, গল্পের মাধ্যমে দেওয়া হচ্ছে বিনোদন।
প্রকাশকেরা বলছেন, ডিভাইসনির্ভর প্রজন্ম বই বিমুখ হয়ে পড়ছে। তবে ছবি আঁকার বই ও কমিক্সের চাহিদা বেড়েছে। আবার কেউ কেউ মেলায় এনেছেন পপআপ ও ত্রিমাত্রিক বই।