সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যু হয়েছে ২২৯ জনের। আজ মঙ্গলবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মৃত শিশুরা সবাই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তাদের বাড়ি সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায়। তাদের প্রত্যেকের বয়স দেড় বছরের কম।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে ১৬৪ জন। এ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে সাড়ে ৫ শতাধিক রোগী।
চিকিৎসকেরা জানান, বেশিরভাগ ক্ষেত্রেই উপসর্গ নিয়ে মারা যাচ্ছে শিশুরা। যাদের বেশিরভাগেরই নিউমোনিয়া, জন্ডিস, হৃদরোগসহ নানা শারিরীক জটিলতায় ভুগছিল।
আক্রান্ত ও মারা যাওয়া শিশুদের অধিকাংশই সুনামগঞ্জ, সিলেট ও হবিগঞ্জের প্রত্যন্ত জনপদের।
তবে, টিকাদান কর্মসূচি ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।


