রাজধানীর উত্তরাতে ভয়াবহ মাদক কিটামিন তৈরির বিশাল এক ল্যাবের সদ্ধান পাওয়া গেছে।
বুধবার রাতে গোয়েন্দা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ কিটামিনসহ ৩ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকার বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মো: মেহেদী হাসান এ তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, কিটামিন হলো মূলত একটি শক্তিশালী চেতনানাশক ওষুধ, যা চিকিৎসাক্ষেত্রে বিশেষ করে ট্রমা, জরুরি অপারেশন এবং ব্যথানাশকের জন্য ব্যবহৃত হয় তবে এর হ্যালুসিনোজেনিক ও বিচ্ছিন্নকারী প্রভাবের কারণে এটি বর্তমানে অবৈধ মাদক হিসেবেও ব্যবহৃত হচ্ছে।
বিনোদনমূলক নেশা হিসেবে এটি কেট, স্পেশাল ‘কে’ নামে পরিচিত, যা তরল বা স্ফটিক পাউডার আকারে পাওয়া যায়।