ফরিদপুরের ভাঙ্গায় কোরবানির মাংস বন্টণের জায়গা নির্ধারণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পূর্ব আড়ুয়াকান্দী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঈদের জামাত শেষে কোরবানির মাংস বন্টনের জায়গা নির্ধারণ নিয়ে আবু বক্কর মুন্সির লোকজনের সাথে কামরুজ্জামান সম্রাটের লোকজনের কথা কাটাকাটি হয়। এ নিয়ে এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।
এতে নারী-পুরুষসহ অন্তত ২৫ জন আহত হন। তাদের কয়েকজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।