ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি থেকে ঘাস কাটা নিয়ে সকালে বাদানুবাদের জেরে রাতে সংঘর্ষে লিপ্ত হয়েছে দুপক্ষ। উপজেলা সদরের বড্ডাপাড়ায় মঙ্গলবার সন্ধ্যা থেকে ঘণ্টা দেড়েক সময় ধরে চলা এই সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়।
আহতদের মধ্যে স্থানীয় এক ইউপি চেয়ারম্যানও রয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।
স্থানীয় সুত্র জানায়, আজ সকালে জমি থেকে বড্ডাপাড়ার দক্ষিণপাড়ার আলমগীর ঘাস কাটতে গেলে বাধা দেন উত্তরপাড়ার ফারুক মিয়া। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। সন্ধ্যায় বিষয়টি মীমাংসা করার জন্য বসেন স্থানীয়রা। কিন্তু সালিস অমান্য করে দুপক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বারসহ কমপক্ষে ২০ জন আহত হন।
এ বিষয়ে জানতে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূইয়ার ফোন নম্বরে কল করে সাড়া পাওয়া যায়নি।


