পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। রাজধানীমুখী যাত্রীদের চাপ বাড়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তবে যানবাহনের চাপ বাড়লেও কোথাও কোনো যানজট বা গাড়ির দীর্ঘ সারির সৃষ্টি না হওয়ায় মানুষ নির্বিঘ্নে রাজধানীতে ফিরতে পারছে।
এদিকে যানচলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যরা তৎপর রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, আজ থেকে সরকারি অফিস খোলায় মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছ। গত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৩৯২টি যানবাহন সেতু পারাপার করেছে। এতে টোল আদায় হয়েছে দুই কোটি সাত লাখ ৮২ হাজার টাকা।
যানবাহনের চাপ থাকলেও মানুষ ভোগান্তি ছাড়াই কর্মস্থলে ফিরতে পারছে বলে জানান এই কর্মকর্তা।