রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির মামলার রায় ২৮ জুন

জুলাই অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি করাসহ দুজনকে হত্যা মামলার রায় ঘোষণা হবে আগামী ২৮ জুন। সোমবার দুপুরে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১, রায়ের এ দিন নির্ধারণ করেন। 

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমানসহ মোট ৫ জন আসামি। তাদের মধ্যে শুধু এএসআই চঞ্চল চন্দ্র সরকার গ্রেপ্তার রয়েছেন। 

২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। 

আসামিদের বিরুদ্ধে ২০২৪ সালের ১৯ জুলাই রামপুরার দক্ষিণ বনশ্রীতে ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলি; শিশু বাসিত খান মুসার মাথা ভেদ করে তার দাদি মায়া ইসলামের মৃত্যু এবং নাদিম নামে আরও এক ব্যক্তিকে হত্যার অভিযোগ আনা হয়।