মেলার আয়োজনকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুরে ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নূর ইসলামের ওপর হামলা হয়ে থাকতে পারে। এমন আশঙ্কা প্রকাশ করেছেন শিক্ষা প্রতিমন্ত্রী ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিংয়ের ৪ নম্বর সড়কে বাসার সামনে হামলা করা হয় নূরুল ইসলামের ওপর। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল, পরে পরে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা ঘটনার সঙ্গে জড়িত।
রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত নূরুল ইসলামের চিকিৎসার খোঁজ নিতে আসেন শিক্ষা প্রতিমন্ত্রী ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।
প্রতিমন্ত্রী বলেন, খুব বড় ইঞ্জুরি না থাকলেও বেশ কয়েকটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। সন্ত্রাসীদের পরিচয় যাই হোক অপরাধ করলে অবশ্যই আইনের আওতায় আনা হবে।
অল্প সময়ের মধ্যে তাকে (নূর ইসলাম) আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আসামিদের ধরতে পুলিশের চিরুনি অভিযান চলছে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।