রাজধানীতে বহুতল ভবন থেকে পড়ে প্রাণ গেল গৃহপরিচারিকার

রাজধানীর ধানমন্ডি থানার ৯/এ নম্বর রোডে একটি বহুতল ভবন থেকে নিচে পড়ে রিক্তা (১১) নামের এক শিশু গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৪টা নাগাদ মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

আপডেট : ১৯ জুন ২০২৬, ০৬:৩০ পিএম

রাজধানীর ধানমন্ডি থানার ৯/এ নম্বর রোডে একটি বহুতল ভবন থেকে নিচে পড়ে রিক্তা (১১) নামের এক শিশু গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৬টার দিকে এ ঘটনা হয়। 

পরে বিকেল ৪টা নাগাদ মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মোছা. জান্নাতুল ফেরদৌসী বলেন, ‘আমরা খবর পেয়ে ধানমন্ডির ১৫/এ নম্বর রোডে অবস্থিত ইবনে সিনা স্পেশালাইজড অ্যান্ড কার্ডিয়াক হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।’ 

এসআই জান্নাতুল ফেরদৌসী আরও বলেন, ‘আমরা আশেপাশের লোকের মুখে জানতে পারি ধানমন্ডি থানার ৯/এ নম্বর রোডের ৩৭ নম্বর বাসার ছাদে থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় শিশুটি। পরে তাকে উদ্ধার করে ধানমন্ডির ১৫/এ নম্বর রোডের ইবনে সিনা স্পেশালাইজড অ্যান্ড কার্ডিয়াক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

নিহত রিক্তা কিশোরগঞ্জ জেলার শাহিনের মেয়ে উল্লেখ করে এসআই জানান, এই ঘটনায় মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতন্ত্রের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নোয়াখালীর চাটখিল উপজেলায় পুকুরে পানি সেচের মোটরের বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে চাটখিল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ছয়ানী টবগা গ্রামে এ দুর্ঘটনা হয়।
ভুক্তভোগী নূর ইসলাম ৩৩ নম্বর ওযার্ড বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক বলে জানিয়েছে স্বজনরা। প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বিকেলের দিকে...
কবি আল মুজাহিদী দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যাসহ হৃদরোগে ভুগছিলেন। এ আগে গত বছর চিকুনগুনিয়া হওয়ায় নানা শারিরীক জটিলতায় ভুগছিলেন তিনি। 
সদর উপজেলার ছোটশলুয়া বোরিং মাঠে ধানক্ষেতে কাজ করছিলেন শের আলী। এসময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত...
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‌‘দলীয় ও রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় না পেলে দেশে কোনো সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না। ক্ষমতাসীন দলের লোকেরাই মূলত সিন্ডিকেট তৈরি করে বাজার...
সংগীতজীবনের ৬০ বছর পূর্ণ করেছেন উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। অস্ট্রেলিয়ার মেলবোর্নে তাঁর এই বর্ণাঢ্য সংগীতযাত্রার উদযাপন হবে। বরেণ্য এই শিল্পীর সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবে ইমন...
সরকারের এবারের বাজেটকে ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। এ বাজেটের আকার বড় হলেও, শ্রমিকদের জন্য নয় বলেও অভিযোগ করেন তিনি।
আমেরিকা প্রবাসী দক্ষিণ কোরিয়ান পপতারকা ইজের বৃহস্পতি তুঙ্গে! গত বছর মুক্তিপ্রাপ্ত বহুল আলোচিত ‘কে-পপ ডেমন হান্টারস’ ছবিতে ‘গোল্ডেন’ গানটির জন্য পেয়েছেন বিশ্বজুড়ে জনপ্রিয়তা। সেই সাফল্যের আমেজে বাজল...
লোডিং...

এলাকার খবর