সন্তান হিসেবে বয়স্ক বাবা-মায়ের ভরণপোষণ না করাকে অন্যায়। তাই, এটি প্রতিরোধে বিদ্যমান আইন কঠোরভাবে প্রয়োগের দাবি জানিয়েছেন রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের চেয়ারম্যান হালিদা হানুম আখতার। সোমবার দুপুরে রাজধানীতে আরআইসি আয়োজিত পরামর্শ সভায় তিনি বলেন, ‘প্রবীণদের বিষয়ে সচেতনতা তৈরি ও সরকারি-বেসরকারি উদ্যোগের বিকল্প নেই।’
সোমবার দুপুরে রাজধানীর আসাদ এভিনিউয়ে প্রবীণ নির্যাতন ও প্রবীণ ব্যক্তিদের অধিকার বিষয়ক জাতীয় পরামর্শ সভা আয়োজন করে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার-আরআইসি।
এতে প্রবীণ ব্যক্তিদের জীবন-যাপনের নানা প্রতিবন্ধকতা ও সমাধানের বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।
রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের চেয়ারম্যান হালিদা হানুম আখতার বলেন, ‘প্রবীণদের ভরণপোষণ, চিকিৎসাসহ সব সেবা নিশ্চিতে যথেষ্ট গুরুত্ব দিতে হবে।’ তরুণরাও একদিন প্রবীণ হবে উল্লেখ করে তাদের মানসিকতা গঠনেও কাজ করার তাগিদ তার।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘এ বিষয়ক আইনে কোনো সংশোধনী বা নতুন আইনের প্রয়োজন থাকলে তা জানাতে হবে।’
সন্তানদের মূল্যবোধ জাগ্রত করতে বাবা-মার দায়িত্ব নেওয়া প্রয়োজন বলেও মত দেন আইনমন্ত্রী।